ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বাবার পক্ষে ভোট চাইতে নির্বাচনী মাঠে নেমেছেন চিত্রনায়ক রোশান

ads

বাবার পক্ষে ভোট চাইতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনী মাঠে নেমেছেন একমাত্র ছেলে চলচ্চিত্র অভিনেতা জিয়াউল হক রোশান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী বাবা নূরুল হক ভূঁইয়ার পক্ষে ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।


গত দুই দিন পৌরসভার দুর্গাপুর, নারায়ণপুর, দেবগ্রাম ও পৌর শহরের সড়কবাজার এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন রোশান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে বাবার জন্য ভোট চান।


জানা গেছে, অভিনেতা জিয়াউল হক রোশানের বাবা মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া আখাউড়া পৌরসভার সাবেক মেয়র। এছাড়াও তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফের নির্বাচন করতে যাচ্ছেন নূরুল হক ভূঁইয়া। তাই বাবার প্রচারণায় এখনই নেমে পড়েছেন রোশান।


জানা গেছে, চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী- রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। আখাউড়া পৌরসভায় ইভিএমে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page